দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) নির্বাচনী আসন কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ইউনিয়নের ৪০, ৪১, ৪২ নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে লিবারেল ইসলামিক জোটের প্রার্থী হতে মনোনয়ন পেয়েছেন ঊর্মি নামের এক তৃতীয় লিঙ্গের নারী সদস্য। আসনটিতে তাকে মনোনয়ন দিয়েছে লিবারেল ইসলামিক জোট। নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেয়ার পর নতুন দু’টি দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। এ দলের প্রতীক একতারা। তাদের নেতৃত্বে ছয় দলের লিবারেল ইসলামিক জোট এবারের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি ছাড়াও লিবারেল ইসলামিক জোটের সঙ্গীরা হলো ইসলামিক ঐক্য জোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ও কৃষক শ্রমিক পার্টি।
মনোনয়ন পাওয়া ঊর্মি গাজীপুর সদর উপজেলার পুবাইলের বাড়ৈবাড়ি এলাকার ফাইজ উদ্দিন ও ছালেহা খাতুনের মেয়ে। ঊর্মি প্রতিবেদককে জানান, মনোনয়ন ফরম জেলা নির্বাচন কার্যালয়ে আজ জমা দিয়েছি। ‘আমি নির্বাচনের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো জানান, আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা সকলে আমায় সহযোগিতা করবেন। খেঁজি নিয়ে জানা যায়, গাজীপুর-৫ আসনে ঊর্মি জোটের মনোনয়ন পান ১৮ নভেম্বর। তার পরপরই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।