ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে কাটা পড়ে জাহিদুল ইসলাম (২২) নামে এক চলকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারান্জুবাড়ী এলাকার চিলিভীটা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার পাড়িয়া ইউনিয়নের বড় মাছখুড়ীয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ট্রাক্টর দিয়ে জমিতে হাল দিছিল জাহিদুল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ট্রাক্টরের ফালসেটে কাটা পড়ে সে। পরে স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।