আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে পিরোজপুর-২ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। গত বুধবার বেলা ১২টায় ভাণ্ডারিয়া উপজেলার সহরিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াছিন আরাফাত রানার নিকট মনোনয়ন ফরম জমা দেয়া হয়।
মনোনয়ন ফরম জমা দেন জাতীয় পার্টি জেপির উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল হক জমাদ্দার। এ সময় প্রস্তাবকারী হিসেবে বীর মুক্তিযোদ্ধা কাজী আতাহার হোসেন এবং সমর্থনকারী হিসেবে জেপির উপজেলা মহিলা পার্টির সাংগঠনিক সম্পাদিকা মোসা: সালমা আহমেদ উপস্থিত ছিলেন।



