খাগড়াছড়িতে আগুনে ১২টির ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোর পৌনে ৪টার দিকে শহীদ কাদের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠের দোকান, আসবাবপত্র, ডেকোরেশন, পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম, চিরানো কাঠ ও ফার্নিচারের দোকান রয়েছে।
তবে আগুনের সূত্রপাত নিয়ে এখনো স্পষ্টভাবে কিছুই জানাতে পারেনি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিসের সাব–স্টেশন অফিসার সাইদুর রহমান খান জানান, রাত ৪টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।



