টঙ্গী পশ্চিম থানা পুলিশ টঙ্গী পূর্ব থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো: মিরাজ হোসেনকে (৩৫) গ্রফতার করেছে। তার নামে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) রাতে পুলিশ তাকে এরশাদ নগর এলাকা থেকে গ্রেফতার করে।
মিরাজের বাবার নাম মোহাম্মদ আলী। বাসা টঙ্গীর এরশাদ নগরের এক নম্বর ব্লকে। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়। তার নামে নাশকতাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন নয়া দিগন্তকে বলেন, মিরাজের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর সোমবার তাকে আদালতে পাঠানো হবে।



