কিডনি রোগে আক্রান্ত দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি মো: দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বিভিন্ন উপজেলার সংবাদদাতারা তার বাড়িতে যান।
সোমবার ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের মো: দেলোয়ার হোসেনের নিজ বাড়িতে যান তারা।
এ সময় নয়া দিগন্তের মঠবাড়ীয়া সংবাদদাতা মনির হোসেন আকন, ভাণ্ডারিয়া সংবাদদাতা মামুন হোসাইন, কাউখালী সংবাদদাতা রিয়াদ মাহমুদ শিকদার, নাজিরপুর সংবাদদাতা আল-আমিন হোসাইন, ইন্দুরকানী সংবাদদাতা খান মো: নাসির উদ্দিন এবং ঝালকাঠীর কাঁঠালিয়া সংবাদদাতা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
মো: দেলোয়ার হোসেন ২০০৫ সাল থেকে দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বলে চিসিৎসকরা জানিয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে আছেন।
দেলোয়ার হোসেনের স্ত্রী জানান, ডাক্তার ডায়ালাইসিসের জন্য বললেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।
তিনি দেলোয়ার হোসেনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।



