নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি অসুস্থ দেলোয়ার হোসাইনকে দেখতে সোমবার সকালে ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামে তার বাড়িতে যান নয়া দিগন্তসহ উপজেলা সংবাদদাতারা। নয়া দিগন্তের মঠবাড়ীয়া সংবাদদাতা মনির হোসেন আকন, ভাণ্ডারিয়া সংবাদদাতা মামুন হোসাইন, কাউখালী সংবাদদাতা রিয়াদ মাহমুদ শিকদার, নাজিরপুর সংবাদদাতা আল আমিন হোসাইন, ইন্দুরকানী সংবাদদাতা খান মো: নাসির উদ্দিন ও ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা আমিনুল ইসলাম তাকে দেখতে যান।
সাংবাদিক দেলোয়ার হোসাইন কিডনি রোগে আক্রান্ত হয়ে খুব জটিল সময় পার করছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বলে চিসিৎসকরা জানিয়েছেন। তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে আছেন। তিনি দৈনিক নয়া দিগন্তের সূচনালগ্ন থেকেই পিরোজপুর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করে আসছেন।
দেলোয়ার হোসেনের স্ত্রী জানান, ডাক্তার কিডনি ডায়ালাইসিসের জন্য বললেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। দেলোয়ার হোসেনের সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।