কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে সদ্য মনোনয়নপত্র বাতিল হওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা কৃষকলীগ নেতা মো: শাহজাহান।
মরহুম সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলী আশরাফের ছেলে আসামি মুনতাকিম আশরাফ টিটুকে আগামী ২০২৪ সালের ৩ মার্চ সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন আদালত।
মামলায় উল্লেখ করা হয়, গত ২ ডিসেম্বর দুপুরে কেরণখাল ইউনিয়নের দোতলা এলাকার চান্দিনা ফার্মল্যান্ড অ্যান্ড কোল্ড স্টোরেজে সাংবাদিকদের উপস্থিতিতে কৃষকলীগ নেতা মো: শাহজাহানকে ‘হুন্ডা চোর’ হিসেবে আখ্যায়িত করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বাদি মো: শাহজাহান জানান, আমি মালদ্বীপে ব্যবসা করি। রাজনৈতিকভাবে চান্দিনা উপজেলা কৃষকলীগের উপদেষ্টা পদে আছি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু আমাকে প্রকাশ্যে লোক সমাগমে এবং উপস্থিত সাংবাদিকদের সামনে ‘হুন্ডা চোর’ বলায় আমার তিন কোটি টাকার মানহানি হয়েছে। আমি আইনি ব্যবস্থা পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।
চান্দিনা আ’লীগ সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা
কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে সদ্য মনোনয়নপত্র বাতিল হওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর বিরুদ্ধে আদালতে একটি মানহানির...



