নয়া দিগন্ত এবং ডেইলি সানের পাঠক ফোরাম আয়োজনে রংপুরের পীরগাছা উপজেলা গুরুপূর্ণ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা উপহার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমপর্যায়ে মেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেয়া হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আকতার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আতিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: শামছুজ্জামান, ডেইলি সানের প্রতিনিধি মো: মফিদুল ইসলাম সরকার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন যথাক্রমে সহকারী শিক্ষক মোছা: আলেয়া বেগম, মোছা: সাহেদা বেগম, সিফাত বিনতে শফিক, শেখ নার্গিস হায়দার মোছা: মারুফা খাতুন, মো: আনোয়ারুল ইসলাম এবং প্রতিমা রাণী, মেকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার রহমান প্রমুখ।