ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এন্তাজ মিয়ার ছেলে অটোরিকশা চালক আরাফাত (১৬) হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মাঈনুদ্দিন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসাক মিয়া ও সোনারগাঁও উপজেলার হোসেন মাহমুদ।
বুধবার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে একালাবাসী নবীনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আরাফাতের মা-বাবা খুনিদের ফাঁসি দাবি করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নবীনগরের খাগাতুয়া গ্রামে ছুরিকাঘাতে আরাফাতকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় খুনিরা।