ভাণ্ডারিয়ায় একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা বলেন, করোনাকাল থেকে গোটা পিরোজপুর ও ভাণ্ডারিয়াবাসীর পাশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মহিউদ্দিন মহারাজ ছিলেন। এখনো তিনি আপনাদের পাশে থেকে খেদমত করে যাচ্ছেন।
ভাণ্ডারিয়া উপজেলার সেনেরহাট বাজার মাঠে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা সেলিম শরিফ, ইউপি সদস্য সওকত হোসেন সোহাগ, নাছিমা বেগম, বাদল খলিফা, ইউনিয়ন শ্রমীক লীগ সভাপতি সুজন হাওলাদার প্রমুখ। বৈরী আবহাওয়ার মধ্যেও এ সভায় হাজারো মানুষের ঢল নামে। ফলে সভাটি সমাবেশে পরিণত হয়। এতে উপস্থিত সবাইকে মহিউদ্দিন মহারাজের নানা কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করতে শোনা যায়। পরে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।



