হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনের দুই যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।
জানা যায়, জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ এসে পৌঁছলে একদল ছিনতাইকারী দুই যাত্রীকে ছুরিকাঘাত করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাবার চেষ্টা করে। পরে অন্য যাত্রীদের সহায়তায় ওই দুই ছিনতাইকারীকে আটক করে রেল পুলিশে সোপর্দ করা হয়। এ সময় আটকদের সাথে থাকা অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ট্রেনের ওই দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।