পিরোজপুরে কারাবন্দী স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। মিজান মোল্লার মা জানান, তার ছেলে মিজান মোল্লা জেলার সদর থানার শিকদার মল্লিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। মিছিলে গিয়ে তিনি গ্রেফতার এবং নির্যাতনের শিকার হন। মিজান নিজের প্রয়োজনে ২০ হাজার টাকা সুদে ধার করেছিলেন। গ্রেফতারের পর আসল ও সুদকৃত অর্থ ফেরত চেয়ে পরিবারের ওপর সুদ কারবারি চাপ প্রয়োগ করে। এতে তারা অসহায় হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন তাদের কষ্টের কথা শুনে সেই টাকা পরিশোধের জন্য তাদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন তিনি।



