পঞ্চগড়ের দেবীগঞ্জে শাহিন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও তার গ্রামবাসী। রোববার বেলা ১১টায় দেবীগঞ্জ পৌর সদরের দো-সীমানা এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় দেবীগঞ্জ পৌসদরের দো-সীমানা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ শাহিন (২০) নামে এক যুবককে হত্যার উদ্দেশে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একই এলাকার লাল মিয়ার ছেলে তাহের। আহত শাহিন বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় শাহিনকে বাঁচাতে গিয়ে মিনার নামে আরেকজন আহত হন।
এ দিকে ঘটনার পরদিন শাহিনের মা চন্দ্রবানু বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন তাহেরের বাবা লাল মিয়া, দুই ভাই আলমগীর হোসেন ও হাচান আলী।
অন্য দিকে এজাহার দাখিলের পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামিকে গ্রেফতার না করায় পরিবার ও গ্রামমবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে গ্রামবাসী ও পরিবারের পক্ষ থেকে শাহিন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি তাহেরকে গ্রেফতারের দাবি জানানো হয়।
দেবীগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ের দেবীগঞ্জে শাহিন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও তার গ্রামবাসী। রোববার বেলা ১১টায় দেবীগঞ্জ পৌর সদরের দো-সীমানা এলাকায়...



