রংপুরের পীরগাছা উপজেলায় রোববার রাত থেকে শুরু হয়েছে ঘন কুয়াশা। এর ফলো সোমবার দুপুর দেড়টা পর্যন্ত দেখা মিলেনি সূর্যের।
রোববার এশার নামাজের পর থেকেই দেখা যাচ্ছে ঘন কুয়াশা। বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে সর্তকর্তা অবস্থায়। কুয়াশার কারণে ঢাকাগামী যানবহন কিছুটা বিলম্বে ছেড়েছে বলে জানা গেছে।
এই এলাকায় ইতোমধ্যেই শুরু হয়েছে শীতবাহিত বিভিন্ন রোগ। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এতে আক্রান্ত হচ্ছে।
এছাড়া, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে পীরগাছার বিভিন্ন এলাকায়।



