মিধিলির প্রভাব কাটতে না কাটতেই ফের মিগজাউমের টানা দুই দিনের বৃষ্টিতে ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় নিচু জমিতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে রবিশস্য মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন এ এলাকার কৃষক কৃষাণিরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট মিগজাইমের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে সদ্য ফসল রোপনকৃত নিচু এলাকার কৃষিজমি এখন পানির নিচে। রবি মৌসুমে এ অঞ্চলের কৃষকেরা সাধারণত সরিষা, ধনিয়া, খেসারি, কালোজিরা ও গম বপন করে থাকেন। কার্তিকের মাঝামাঝি থেকে অগ্রহায়ণের শেষ সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ধরনের ফসল বপন করে থাকে। কোনো কোনো জমিতে সরিষায় ক্ষেতে ফুল আসতে শুরু করেছে। কিন্তু বৃষ্টিতে সরিষার গাছ নুয়ে পড়েছে। অন্য দিকে জমিতে পানি জমে ফসল পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
দোহার উপজেলার চরকুশাই এলাকার কৃষক আবদুল সালাম জানান, এক বিঘা জমিতে ধনিয়া বপন করেছিলেন। কিন্তু অতিবৃষ্টিতে জমিতে পানি জমে আছে। যার ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে। এ পানি অন্যত্র সরানোর ব্যবস্থা না থাকায় কিঞ্চিত সম্ভাবনাও নেই। নিকড়া এলাকার এমদাদ মোল্লা জানান, বোরো ধানের জন্য বীজতলা তৈরি করে এক মণ ধানের চারা ফেলেছিলাম। বৃষ্টির কারণে তা তলিয়ে গেছে। ধানের বীজতলা নষ্ট হয়ে গেলে আবার ধানের বীজ ফেলার প্রস্তুতি নিতে হবে।
এ বিষয়ে দোহার উপজেলা কৃষি কর্মকর্তা আক্তার হোসেন ফুয়াদ জানান, যে বৃষ্টি হয়েছে তাতে ফসলের কোনো ধরনের ক্ষতি হওয়ার কথা নয়। বরঞ্চ এই বৃষ্টি ফসলের জন্য উপকার হবে বলে মনে করেন তিনি।
টানা বৃষ্টিতে দোহারে জমিতে পানি জমে ফসলের ক্ষতি
মিধিলির প্রভাব কাটতে না কাটতেই ফের মিগজাউমের টানা দুই দিনের বৃষ্টিতে ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় নিচু জমিতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে...



