দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর থেকে পুলিশ সুপার মোহাম্মাদ শফিউর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এ সংক্রান্ত একটি পত্র ঢাকা থেকে পিরোজপুরে এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ শেখ মোস্তাফিজুর রহমান। সূত্র জানায়, ঢাকা এসপিবিএন-২ কার্যালয় থেকে ২০২৩ সালের ৩ জুলাই মোহাম্মাদ শফিউর রহমান পিরোজপুরে পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি পিরোজপুরে প্রায় পাঁচ মাস অবস্থানকালে কয়েকটি হত্যা মামলার ক্লু উদঘাটনসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিচল ছিলেন।