নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি মো: দেলোয়ার হোসাইন গুরুতর অসুস্থ। তার জন্য পিরোজপুরবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন এ প্রতিনিধির স্ত্রী।
মঙ্গলবার দুপুরে তিনি জানান, তার স্বামী গুরুতর অসুস্থ। সে এখন কথাও বলতে পাড়ছেন না। ডাক্তার ডায়ালাইসিসের জন্য বললেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। তিনি দেলোয়ার হোসাইনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মো: দেলোয়ার হোসাইন ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাসিন্দা।
দেলোয়ার হোসাইন ২০০৫ সাল থেকে দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও তিনি উপজেলার আল-গাজ্জালী কামিল মাদরাসার অবসর প্রাপ্ত শিক্ষক।
উল্লেখ্য, তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে আছেন।



