জামালপুরে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন জাকির হোসেন জেকে (৩৫) নামের এক যুবক। গত ৫ ডিসেম্বর জেলার মেলান্দহ উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়নের রান্ধুনীগাছা গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জাকির হোসেন জেকে মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জাকির কয়েকবার তার স্ত্রী শিখাকে মৌখিকভাবে তালাক দিলেও বিষয়টি কেউ আমলে নেয়নি। পরিশেষে মাইকে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন আসর নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেলে জাকির মসজিদে ঢুকেন এবং মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের স্ত্রীকে তালাক দেয়ার কথা ঘোষণা করেন। ঘোষণার পরই টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি নিজেই। এরপরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। জাকির হোসেন জানান, ঝগড়াটে স্বভাব ও স্বামীর বাড়িতে না থাকার কারণে তিনি স্ত্রীকে দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই তিনি আদালতের মাধ্যমে তালাকের নোটিশ পাঠাবেন বলে জানান।
স্ত্রী শিখা জানান, তালাকের বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন। নির্যাতনের শিকার হয়ে তিনি স্বামীর বাড়িতে টিকতে পারেননি। আর যে অভিযোগ এনে তাকে তালাক দেয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মসজিদের মাইক দিয়ে স্ত্রী তালাকের বিষয়টি শুনেছেন বলে জানান।
জামালপুরে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রী তালাক
জামালপুরে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন জাকির হোসেন জেকে (৩৫) নামের এক যুবক। গত ৫ ডিসেম্বর জেলার মেলান্দহ উপজেলার চরবাণীপাকুরিয়া ইউনিয়নের রান্ধুনীগাছা গ্রামে এ...



