চন্দ্রঘোনা কর্ণফুলী নদী থেকে নিখোঁজের ৬৪ ঘণ্টা পর মাদারাসা ছাত্র তাহসিন (১২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে রাইখালী ডলুছড়ি কর্ণফুলী নদী এলাকায় মরদেহ ভেসে উঠে। রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর এলাকার আবুল হাসেমের ছেলে তাহসিন চিৎমরম ইউনিয়নের বগার চর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টায় আমিসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে