ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে হানিফ বাসের ধাক্কায় দেহ থেকে মাথা আলাদা হয়ে সুরাইয়া আক্তার নামে এক আট বছরের শিশু নিহত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মহাসড়কে হানিফ বাসের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
সুরাইয়া আক্তার গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী স্ত্রী দু’জনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানির সাথেই বড় হচ্ছিল।
ঠাকুরগাঁও সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, শিশুটি মাদরাসা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ বাসটি ধাক্কা দিলে মাথা দ্বিখণ্ডিত হয়ে মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে৷ এছাড়াও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে৷



