কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি মো: দেলোয়ার হোসাইনের (৫৫) জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় তার নিজ বাড়ির মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ গ্রহণ করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
প্রতিষ্ঠাকাল থেকেই দৈনিক নয়া দিগন্তের সাথে যুক্ত ছিলেন মো: দেলোয়ার হোসাইন। তিনি ভাণ্ডারিয়া উপজেলার দারুলহুদা আল গাজ্জালি কামিল মাদরাসার শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মরহুম মো: দেলোয়ার হোসাইনের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজ সেবক শামিম সাঈদী ও ইন্দুরকানি উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, বাংলাদেশ লেবারপার্টির চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান ইরান, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, নয়া দিগন্তের বরিশাল ব্যুরো আজাদ আলাউদ্দিন, ঝালকাঠী প্রতিনিধি কাজী খলিলুর রহমান, ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম-এর সভাপতি শহিদুল ইসলাম কবির, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, পিরোজপুর প্রেস ক্লাবের সহ সভাপতি মো: ঈমাম মাসুদ, সাধারণ সম্পাদক মো: তানভির আহম্মেদ, যুগ্ম সেক্রেটারি জিয়াউল হক, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো: ছিদ্দিকুর রহমান টুলু, ভাণ্ডারিয়া শাহাবুদ্দীন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, আল গাজ্জালি কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ, ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম মিলন প্রমুখ।



