জামালপুরের ইসলামপুরে ট্রাক্টরের চাকায় শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার কুলকান্দী ইউনিয়নের জোদ্দার পাড়া ছরাবাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর মোহাম্মদ আলী (২) ওই গ্রামের শফিকুল ইসলামে ছেলে।

জানা যায়, ট্রাক্টরটি ছড়ারপাড় মসজিদের মেজের মাটি ভরাট করছিল। এ সময় শিশু মোহাম্মদ আলী ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, মসজিদের মেজেতে মাটি ভরাটের সময় সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।