মহান বিজয় দিবসে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সাড়ে ১০টায় উপজেলার বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই হুইল চেয়ার বিতরণ করেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলামের নামে প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীকে এসব হুইল চেয়ার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা, ভাণ্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন প্রমুখ। এ বিষয়ে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এহসাম হাওলাদার বলেন, প্রতিবন্ধী মানুষের জন্য চেয়ারম্যানের দুয়ার সব সময় খোলা ছিল এবং থাকবে। তারা কখনো সমাজের অবহেলার শিকার হবেন না।