বগুড়ার শেরপুর উপজেলায় রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার রাতের কোনো সময় পলেথিন ও কাপড়ের মধ্যে করে ওই নবজাতকের লাশ মির্জাপুর খাদ্যগুদামের পূর্ব দিকের রাস্তার পাশে ফেলে যাওয়া হয় কেউ। লাশটি সাদা পলেথিন ব্যাগ ও লাল রঙের জামা কাপড়ের ভেতরে ছিল। স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’



