রাজবাড়ীর গোয়ালন্দে সৌদি প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম মোল্লার উদ্যোগে দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধার পাড়ায় উপজেলাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় মাসব্যাপী টুর্নামেন্ট শেষে সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় পল্লী বাজার স্পোর্টিং ক্লাবকে ৯৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়াং রেঞ্জার্স ক্লাব। এ উপলক্ষে বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি। অতিথি ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল, মোটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখা সভাপতি তোফাজ্জল হোসেন তপু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান জামাল মোল্লা প্রমুখ।
এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গোয়ালন্দব্যাপি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। বিপুল সংখ্যক দর্শক প্রতিটি খেলা উপভোগ করেন।