বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতাল সফল করতে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। গত মঙ্গলবার ভোরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও সদস্য সচিব নজরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল নাগরপুর সদর বাজার, বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল-আরিচা রোড প্রদক্ষিণ করে। মিছিল থেকে গ্রেফতারকৃত নেতারা হলেন- জি এস সাদিকুর রহমান বাদল, মোহাম্মদ শরিফুল হক সবুজ, রাকিবুল ইসলাম রাগবির, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মোহাম্মদ জাহিদ মিয়া, আলী হোসেনসহ মোট সাতজনকে আটক করে নাগরপুর থানা পুলিশ।
এ দিকে নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের দমন-পীড়নের ভয়ে পালিয়ে বেড়ালেও টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের নেতা জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল লাভলুর নির্দেশনায় নাগরপুর উপজেলা যুবদল নেতারা হরতাল-অবরোধের কর্মসূচি পালন করে যাচ্ছেন। অনেকে মামলা মাথায় নিয়েও মিছিলে অংশ নিচ্ছেন।
নাগরপুরে যুবদলের মিছিল থেকে সাত নেতাকর্মী আটক
বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতাল সফল করতে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। গত মঙ্গলবার ভোরে উপজেলা যুবদলের...



