বগুড়ার শেরপুরের চলন্ত সিএনজির মধ্যে হতে গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় চার মহিলা ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ছোনকা বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রাথমিকভাবে আটককৃতরা তাদের নাম বলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের জাকির হোসেনের মেয়ে তাছলিমা (২৭), মারফত আলীর মেয়ে তাকনিন (১৯), আরজু মিয়ার মেয়ে শাহিনুর বেগম (৩৭), আলী হোসেনের মেয়ে রিনা বেগম (৩৭), তাদের কাছে ৩ বছরের একটি কন্যা শিশু আছে।

গাড়ি চালক জহুরুল ইসলাম জানান, শেরপুর বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজিযোগে শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী মোছা: স্বপ্না পারভিন সিমাবাড়িতে নিজ কর্মস্থলের যাওয়ার উদ্দেশে রওনা হয়। মির্জাপুর এলাকা হতে ভূমি কর্মকর্তার কথামতো তার পরিচিত এক ছেলে উঠিয়ে নেয়ে। ওই সময় ওই গাড়িতে চারজন মহিলা সীমাবাড়ি চান্দাইকোনা যেতে চাইলে ড্রাইভার পেছনে চার সিটে পাঁচজনকে নিতে অস্বীকৃতি জানান। পরে ছিনতাইকারী চার নারীর বিভিন্ন অজুহাত দেখালে তাদেরও পেছন সিটে তুলে নেয়। কিছুদূর যাওয়ার পরে ওই চার ছিনতাইকারী মহিলা কৌশলে সিএনজির মধ্যে টাকা ছিটিয়ে দিয়ে ভূমি কর্মকর্তারকে দৃষ্টি আকর্ষণ করে। এভাবে একাধিকবার টাকা ছিটিয়ে পড়ে যাচ্ছে বলে উঠাতেই তার গলা থেকে চেইন নিয়ে নেয়। পরে ড্রাইভার ঘটনাটি বুঝতে পেরে ছোনকা এলাকায় গাড়িটি থামিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের কাছে থাকা ৩টি চেইনসহ তাদের আটক করে পুলিশকে খবর দেয় এবং পুলিশের কাছে সোপর্দ করে।

সহকারী ভূমি কর্মকর্তা স্বপ্না খাতুন বলেন, হিজাব ও শীতের চাদর দিয়ে মোড়ানো। আমার গলাই চেইন আছে এটা তারা কিভাবে বুঝল এবং চেইন ছিরিয়ে নিল আমি বুঝতেই পারিনি।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামাল হোসেন জানান, তাদের আটক করা হয়েছে। নাম ঠিকানা যাচাই বাছাই চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।