ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আল মামুন নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাঘাইতলা রোড শাহী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আল মামুন উপজেলার লক্ষীকুড়া গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। তিনি মনিকুড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

জানা গেছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক আহত হন আল মামুন। স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার রবিউল ইসলাম শামীম মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।