বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে রাঙ্গুনিয়ার এক সাংবাদিক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে ওই সাংবাদিক পরিবার মুক্তি পায়। পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি শীর্ষস্থানীয় দৈনিকের প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে হুমকি দেয়ার মামলার আসামি রহিম উদ্দিন জামিনে মুক্তি পেয়েই তিনি গত বুধবার বেলা ১১টায় ওই সাংবাদিক পরিবারের চলাচলের পথটি অবরুদ্ধ করে দেন।
অভিযুক্ত রহিম উদ্দিনের বাবা ফজলুল কবির বলেন, আমার ছেলেকে মামলা দিয়ে গ্রেফতার করানোর কারণে তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছি।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেড়া তুলে দিয়ে আসি। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর উপজেলার রোয়াজারহাট এলাকা থেকে রহিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এর আগে সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে হুমকি দেয়ার কারণে তিনি থানায় রহিমকে বিবাদি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রসিকিউশন দেয়। আসামি রহিমের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
রাঙ্গুনিয়ায় পথ বন্ধ করে সাংবাদিক পরিবারকে অবরুদ্ধ
বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে রাঙ্গুনিয়ার এক সাংবাদিক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে ওই সাংবাদিক...



