উচ্চ আদালতের নির্দেশে পটুয়াখালীর দুমকিতে ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামে সেই অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ইটভাটাটির আংশিক গুঁড়িয়ে দিয়ে বাকি স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। ইটভাটাটি বগা ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ হাওলাদারের। অবৈধ ওই ইটভাটি বন্ধে বাউফলের রাজনগর এলাকার জনৈক জাকির হোসাইন ঢাকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট ইটভাটাটি বন্ধের নির্দেশ দেন।
আদালতের নির্দেশ পেয়ে গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ‘মেসার্স হাওলাদার ব্রিক্সস ভেঙে দিয়ে আসে। এর আগেও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে দু’দফায় ওই ইটভাটাটি ভেঙ্গে দেয়া হয়েছিল।
এ বিষয়ে ইটভাটার স্বত্বাধিকারী বগা ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা আদালতের আদেশের চিঠি পেয়েই ইটভাটায় অভিযান চালাই এবং ভাটাটি বন্ধ করে দেই।
দুমকির আলোচিত অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন
উচ্চ আদালতের নির্দেশে পটুয়াখালীর দুমকিতে ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামে সেই অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল পরিচালিত ভ্রাম্যমাণ...



