বগুড়ার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নে হাইদুল ওরফে সাইদুল (২৮) নামের এক চাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুলতলা এলাকায় নিজ ঘরের তীরে সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, হাইদুল ইসলাম একজন চাল ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে অনেক টাকা ঋণী হন। বেশ কিছুদিন ধরে পাওনাদার টাকার জন্য চাপ সৃষ্টি করে। তিনি বাড়িতে মা-বাবা ও স্ত্রীকে নিয়ে থাকতেন। বুধবার স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় গলায় গামছা পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
হাইদুল ইসলামের বাবা আব্দুল হামিদ জানান, প্রতিদিন ভোরে উঠে চাল কেনার জন্য সাইদুল বাইরে বের হন। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা বেজে গেলেও সে ঘুম থেকে উঠেনি। তখন দরজার কাছে গিয়ে ডাকাডাকি করার পর জানালার ফাঁক দিয়ে দেখা যায় তিনি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, চালের ব্যবসা করতে গিয়ে লোকসানে পড়ে সাইদুল অনেক টাকা ঋণী হয়েছেন। প্রায় দেখতাম বাড়িতে পাওনাদার এসে টাকার জন্য চাপ দিচ্ছে। এই ঋণের জন্যই হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তা ছাড়া অন্য কোনো কারণ দেখছি না।
এ বিষয়ে শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেরপুরে ঋণের চাপে চাল ব্যবসায়ীর আত্মহত্যা
বগুড়ার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নে হাইদুল ওরফে সাইদুল (২৮) নামের এক চাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুলতলা এলাকায় নিজ...



