পিরোজপুর-১ আসনে (সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। নৌকার মাঝি হতে না পেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তিনি ঈগল প্রতীক পেয়েই নৌকার মাঝিকে বধ করতে প্রচারে নেমেছেন। স্থানীয় ভোটারগদের সাথে আলাপকালে জানা যায়, পিরোজপুর-১ আসনের নৌকার প্রার্থী প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিমকে হারাতে মরিয়া হয়ে উঠেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল। তিনি প্রতিদিন নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন।
বৃহস্পতিবার আসরবাদ জেলার নাজিরপুর উপজেলার গাঁওখালী বাজারে গণসংযোগ ও সমাবেশ করেন এ কে এম এ আউয়াল। এ সময় তিনি বলেন, আমি ইতঃপূর্বে এই পিরোজপুরের হেভিয়েট প্রার্থীদের হারিয়ে জিতেছি। আমি প্রতিটি ওয়ার্ডের খবর রাখি। নেতাকর্মীদের সাথে আমার যোগাযোগ আছে। সাধারণ মানুষ আমাকে দুইবার ভোট দিয়ে বিজয়ী করেছেন এবারও তারা আমাকে বিজয়ী করবে। বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ আসনে এ কে এম এ আউয়ালের প্রতিদ্বন্দ্বী পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম। পিরোজপুর-১ আসনে ৪ জন প্রার্থী থাকলেও জাতীয় পার্টির নজরুল ইসলাম ও তৃণমূল বিএনপির ইয়ার হোসেন রিপনকে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না। জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল প্রতিদিন নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন।
পিরোজপুর-১ এ মন্ত্রীর নৌকা ডোবাতে মরিয়া ঈগল প্রার্থী
পিরোজপুর-১ আসনে (সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। নৌকার মাঝি হতে...



