বন্দরে কাভার্ডভ্যানের চাপায় নূরউদ্দিন (৭০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের দাসেরগাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নূরউদ্দিন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, শনিবার সকালে বাজারে যাওয়ার জন্য দাসেরগাঁ বাসস্ট্যান্ড দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নূরউদ্দিন। এ সময় মদনগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নূরউদ্দিন। স্থানীয়রা কভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। পুলিশ নূরউদ্দিনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।