কোটালীপাড়া উপজেলা প্রেস ক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের সব সদস্যের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে দৈনিক আমাদের অর্থনীতির কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এফ এম মাহাবুব সুলতানকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা রনী আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও কমিটিতে ফজর শিকদার সিনিয়র সহসভাপতি, কালাম তালুকদার সহসভাপতি, কাজী শিব্বির যুগ্ম সাধারণ সম্পাদক, হোসাইন আহমেদ (রানা) সাংগাঠনিক সম্পাদক, কামরুল ইসলাম (রানা) প্রচার সম্পাদক, শাব্বির বিন সুলতান, আরিফ হাজরা ক্রিয়া সম্পাদক, রায়হান ফকির দপ্তর সম্পাদক, মোহাম্মাদ ইয়াহইয়া ধর্ম বিষয়ক সম্পাদক এবং রোমান সেখ, কাজী রতন, ইসরাফিল খান, রবিউল হাওলাদার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ।