জয়পুরহাটের পাঁচবিবিতে হাফেজিয়া মাদরাসায় ঘুমানোর জায়গাকে কেন্দ্র করে সাজু আহম্মেদ (১৩) নামে এক ছাত্রের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে একই মাদরাসার ছাত্র মোছাদ্দেক (১৬)। এ সময় সাজুর আর্তচিৎকারে আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর মোসাদ্দেক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা মাদরাসা ঘেরাও করে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাজুকে উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কড়িয়া দারুল উলুম কাওমি নুরানী এতিমখানা মাদরাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৪ ডিসেম্বর সাজুর মা আনজু আরা বেগম পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।