কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চান্দিনা উপজেলা সংলগ্ন দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার অংশে দাঁড়িয়ে ছিল তিশা প্লাস বাসটি। শনিবার মধ্যরাতে হঠাৎ আগুনের তাপে বাসে ঘুমিয়ে থাকা বাসকর্মী রিফাত জেগে উঠে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে; ততক্ষণে পুড়ে গেছে বাসের ভেতরের অংশ এবং সব সিট ও ইঞ্জিনের কিছু অংশ। চান্দিনা থানা চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তনয় বাবু জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানতে না পারলেও আশঙ্কা করা হচ্ছে কেউ নাশকতা করে লাগিয়ে থাকতে পারে।
দেবিদ্বারে গভীর রাতে বাসে আগুন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজিস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে। স্থানীয়রা জানান,...



