শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে হোসাইন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মৃতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার পশ্চিম বিলভরট গ্রামের মরহুম আ: মান্নানের ছেলে।

জানা গেছে, কৃষক হোসাইন নিজ বাড়িতে বিদ্যুৎচালিত সেচ পাম্পে সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার চার সন্তান রয়েছে।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওচি) কাইয়ূম খানা সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।