নাশকতার আশঙ্কায় টাঙ্গাইলের ভূঞাপুর থেকে রাতকালীন ময়মনসিংহগামী ৩৭ আপ মেইল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাতকালীন এই ট্রেনটি বন্ধ থাকায় এই লাইনে চলাচলকারী শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। গত ১৮ ডিসেম্বর থেকে রাতকালীন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর রেলস্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধুসেতু পূর্ব রেলস্টেশন চালু হওয়ার পর থেকেই ময়মনসিংহ থেকে ৩৭ আপ মেইল ট্রেন, যমুনা এক্সপ্রেস ও ধলেশ^রী এক্সপ্রেস নামে তিনটি লোকাল ট্রেন চলাচল করত। পরবর্তীতে যমুনা একপ্রেস বন্ধ হয়ে যায়। দিনে ধলেশ^রী এক্সপ্রেস ও রাতে ৩৭ আপ মেইল ট্রেন দু’টি চলাচল করছিল। রাতের ট্রেনটি রাত ৮টা ৫০ মিনিটে ময়মনসিংহ থেকে ভূঞাপুরে ছেড়ে আসে এবং ভূঞাপুর থেকে রাত ২টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। গত ১৮ ডিসেম্বর থেকে রাতকালীন ট্রেন চলাচল বন্ধের নির্দেশনা দেয় রেল কর্তৃপক্ষ। তখন থেকে রাতকালীন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাতকালীন ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছে ভূঞাপুর ও কালিহাতী উপজেলা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার শত শত লোকজন। এ ছাড়াও উত্তরবঙ্গ থেকে আসা লোকজন বঙ্গবন্ধু সেতু পার হয়ে ভূঞাপুর থেকে সহজেই ময়মনসিংহ যেতে পারতেন। টাঙ্গাইলের কাপড় ও পণ্য পরিবহন হতো রাতকালীন লোকাল ট্রেনে।
এলেঙ্গার কাপড় ব্যবসায়ী পরিমল সাহা বলেন, রাতের ট্রেন বন্ধ থাকায় অসুবিধায় পড়েছি। এখন দিনের বেলায় যাতায়াত করতে হচ্ছে। ভূঞাপুরের পৌর এলাকার নাছিম শেখ বলেন, সারা দিন কাজকর্ম সেরে রাতের বেলায় ট্রেনে ময়মনসিংহ যেতাম। এখন ট্রেন বন্ধ থাকায় দিনের বেলায় যেতে হচ্ছে।
ভূঞাপুর থেকে রাতের ময়মনসিংহগামী ট্রেন চলাচল বন্ধ
নাশকতার আশঙ্কায় টাঙ্গাইলের ভূঞাপুর থেকে রাতকালীন ময়মনসিংহগামী ৩৭ আপ মেইল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাতকালীন এই ট্রেনটি বন্ধ থাকায় এই লাইনে চলাচলকারী শত শত যাত্রী...



