ঠাকুরগাঁও সদর উপজেলায় চৌরঙ্গী বাজারে বক পাখি শিকার করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবুল কালাম আজাদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাড়ির অদুরে ময়দান নামক পুকুরের কুচিরপনায় ফাঁদ পেতে বক শিকার করতে নিখোঁজ হন তিনি। এর ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবরিদল তার লাশ উদ্ধার করে।

মৃত আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও সদর উপজেলায় ভেলাজান গ্রামের মুরাদ আলীর ছেলে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ভরপুর ভাসমান কচরিপানা ওপর ফাঁদ পেতে বক শিকারে যায়। একপযার্য়ের সে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়।

বিকেলে ফায়ার সার্ভিস স্টেশনে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ আবুল কালাম আজাদকে উদ্ধারের জন্য পুকুরে নামে। ভরপুর ভাসমান কুচিরপানা অপসারণ করে ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবরিদল রাত ৮টায় তার লাশ উদ্ধার করে।