রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কুতুবখালী উচ্চবিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সভাপতি দ্বিবেন্দু রায় ভুলু বাবু। সহকারী প্রধান শিক্ষিকা রওশন আরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও শিক্ষকবৃন্দ। বক্তব্য শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও সংবর্ধনাস্বরূপ ক্রেস্ট তুলে দেন দ্বিবেন্দু রায় ভুলু বাবু।