দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী আখতারউজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নোটিশে উল্লেখ করা হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে নোটিশ দেয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আজিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে সতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান ও তার কর্মী সমর্থকদের দ্বারা গাড়ি ও মোটর শোভাযাত্রার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি এবং বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বড় সাইজের রঙিন পোস্টার ব্যবহার করা হয়েছে।
কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী আখতারউজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নোটিশে উল্লেখ করা হয়েছে নির্বাচনী...



