২৪ দিনের আইনি লড়াইয়ের পর অবশেষে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তহমিনা আখতার মোল্লা। প্রাথমিক বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে তিনি নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেখানেও তার প্রার্থিতা বাতিল হলে, তিনি উচ্চ আদালতে আপিল করেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি শেষে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান তিনি।
তাহমিনা আখতার মোল্লা বলেন, দীর্ঘ ২৪ দিন আইলড়াইয়ের পরে প্রার্থিতা ফিরে পেয়েছি। প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর থেকে লড়াই করছি। প্রার্থিতা পাওয়ার ব্যপারে আমি আশাবাদী ছিলাম, শেষ পর্যন্ত আমার জয় হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন তহমিনা মোল্লা
২৪ দিনের আইনি লড়াইয়ের পর অবশেষে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তহমিনা আখতার মোল্লা। প্রাথমিক বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার তার...



