সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগরস্থ নিরাইয়ার হাওর থেকে জুয়া খেলার অভিযোগে সরঞ্জামসহ সাতজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে আনোয়ার মিয়া (৫৫), মছনুন আহমদ (৫২), আব্দুল ছাদির (৩৫), শামিম আহমদ (৪৬), কওছর আহমদ (২৮), আবু সাঈদ আবুল (৩৬) ও আবু সালেক (৪৩)।
জানা যায়, ওসমানীনগর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে নিরাইয়ার হাওর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা করা হয়েছে। থানার ওসি রাশেদুল হক সত্যতা নিশ্চিত করেছেন।