ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের ডাকে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর রোডের বনানী এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পের আল আকসা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ জেলা ও বিভিন্ন ইউনিটের প্রায় কয়েক শ’ নেতাকর্মী।
লিফলেট বিতরণকালে নেতারা বলেন, এই ডামি ও ভারতমুখী নির্বাচন বন্ধে আমাদের প্রচারণা চলছে চলবে। দীর্ঘ ১৫ বছর ধরে দুঃশাসনের কাছে আমরা জিম্মি রয়েছি আর এই দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি ভোট বর্জনের মধ্য দিয়ে সরকারকে বর্জন করতে হবে।
ইতিহাসে আজনির্বাচন বন্ধের দাবিতে পটুয়াখালীতে ছাত্রদলের লিফলেট বিতরণ
ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের ডাকে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর রোডের বনানী...



