লালমনিরহাটে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গায় আগুনে সর্বস্ব হারানো সাতটি পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছে বাংলাদেশ জামায়েতে ইসলামী।

শনিবার দুপুরে জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে পরিবার গুলোর মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য যাবতীয় সরঞ্জাম হস্তান্তর করা হয়। এরআগে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকার আজিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে আজিজুল ইসলামসহ তার আত্নীয় স্বজনের সাতটি পরিবারের বাড়িঘর আগুনে ভষ্মিভূত হয়ে যায়। এ ঘটনা সাতদিন পরেও পরিবারের প্রায় ৩০ জন্য সদস্য খোলা আকাশের নিচে মানবতর জীবন যাপন করছিল।

ঘর নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আনোয়ারুল ইসলাম রাজু। 

হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো: হাসান আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: হাবিবুর রহমান সাতা, জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মূসা আহমেদ, মাওলানা নুরুল হাকিমসহ স্থানীয় জামায়াত শিবির নেতৃবৃন্দ। 

জামায়াত নেতা মো: আনোয়ারুল ইসলাম রাজু বলেন, আগুনের সাত দিন পরেও পরিবার সাতটির প্রায় ৩০ জন্য সদস্য এখনো খোলা আকাশের নিচে বসবাস করায় আমরা বিবেকের কাছে অপরাধী হয়ে আছি, আমাদের আরো আগে এগিয়ে এসে পরিবারগুলোকে সহযোগিতা করা উচিত ছিল। তিনিও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সময় মতো আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাদের পুনর্বাসন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।