পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার কারেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা কার্যালয়ের একটি দল তাদের ভাণ্ডারিয়া পৌর শহরের লঞ্চঘাট এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদরের মোকছেদ খানের ছেলে ইদ্রিস খান, ইউছুফ আলীর ছেলে ইয়াসিন আলী অন্তর ও ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার। গ্রেফতারকৃতরা পোশাদার মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল শহরের লক্ষ্মীপুরা মহল্লায় অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের
করা হয়েছে।
ভাণ্ডারিয়ায় বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৩
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার কারেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা কার্যালয়ের একটি দল...



