জুয়ার আসরের ঠিকানা পুলিশকে বলে দেয়ার সন্দেহে এক প্রতিবন্ধীকে মারধর করেছে কয়েক জুয়াড়ি। ভুক্তভোগীর পরিবার এ ব্যাপারে থানায় মরধরের লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর কাউয়াকুড়ি গ্রামের মৃত সুরুজ আলীর বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে খলিলুর রহমান গত রোববার বটতলা বাজারে ঘুরাঘুরি করছিল। এলাকার চিহ্নিত জুয়াড়ি ছফর উদ্দিনসহ কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে খলিলকে মারধর শুরু করে এবং বলতে থাকে ‘আমরা জুয়া খেলি তুই পুলিশকে খবর দেছ, তরে আজকে মেরেই ফেলব।’ পরে স্থানীয় লোকজন এসে খলিলকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে খলিলের বড় ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসাইন বাদি হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত ছফর উদ্দিন জুয়ার ঘটনায় আমার ভাই মাঈন উদ্দিনের নাম বলায় কিছু ধাক্কাধাক্কি হয়েছে বলে এই প্রতিবেদককে জানান।
নালিতাবাড়ী থানার এএসআই নিজাম উদ্দিন বলেন, মারামারির সংবাদে ঘটনার দিন কাউয়াকুড়ি এলাকায় গেলে জুয়ার আসর দেখতে পাই। জুয়ার আসরের সংবাদ আমাকে কেউ দেয় নাই। সন্দেহমূলকভাবে খলিলকে মারধর করছে।
জুয়ার আসরের ঠিকানা বলে দেয়া সন্দেহে প্রতিবন্ধীকে মারধর
জুয়ার আসরের ঠিকানা পুলিশকে বলে দেয়ার সন্দেহে এক প্রতিবন্ধীকে মারধর করেছে কয়েক জুয়াড়ি। ভুক্তভোগীর পরিবার এ ব্যাপারে থানায় মরধরের লিখিত অভিযোগ করেছে।লিখিত অভিযোগ ও স্থানীয়দের...



