ব্যাডমিন্টন খেলতে গিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের গোয়েন্দা শাখার (ডিএসবি) কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মুন্সি সেলিমের (৫৫) মৃত্যু হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত মনিরুজ্জামান ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হাসমত আলী মুন্সির ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও পুলিশ স্টেশন থানার মাঠে অন্য পুলিশ সদস্যদের সাথে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা অবস্থায় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন। একপর্যায়ে খেলায় অংশ নেয়া অন্য পুলিশ সদস্যরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মনিরুজ্জামান প্রায় এক বছর ধরে গোয়ালন্দ ঘাট থানায় কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে রাজবাড়ী জেলা পুলিশ সুপার এ কে এম আবুল কালাম আজাদ শোক প্রকাশ করেন।
এরপর রোববার রাত ১০টায় প্রথম রাজবাড়ী পুলিশ লাইনে প্রথম নামাজে জানাজহা শেষে মনিরুজ্জামানের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে তার পরিবারের কাছে পৌঁছে দেন। এ সময় গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ বন্ধু সরকার ও অন্য পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।



