ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকালে উপজেলার গড়পাড়া গ্রামের মৃত সতেন্দ্র বসাকের ছেলে সঞ্জু বসাকের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রান্না করার পর চুলার গ্যাস বন্ধ করা হয়নি। ঘটনার দিন সকালে গিয়ে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে দিয়াশলাই খুঁচা দিতেই আগুন ধরে যায়। আগুন দেখে বাড়ির লোকজন দৌড়ে ঘর থেকে বের হতেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষতি এবং পাঁচ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
হালুয়াঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন
ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকালে উপজেলার গড়পাড়া গ্রামের মৃত সতেন্দ্র বসাকের...



